আবার অনেক দিন পর ব্লগে ঢুঁ মারলাম । বেশ কয়েকটি রোজা চলে  গেল , কিন্তু নাহ্ আমার উন্নতি তো দেখি না !! নামাজ কয়েকদিন পড়লাম এর পর আবার আগের আশিক হয়ে গেলাম :( নামাজ পড়া উচিৎ আশিক নামাজ পড়া উচিৎ । আর কি ? আর দিন গুলো আবার আগের মত পানশে হয়ে গিয়েছে ,  না এখন রুটিন এর একটু চেন্জ এসেছে । যেমন এখন সেহ্ রী করি এরপর আবার ঘুম দেই , সকাল সকাল উঠে অফিস যাবার জন্য রেডি হই , অফিস করে বাসা এরপর আড্ডা … , এরপর ইফতার এরপর কিছু টাইম ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো এরপর আবার আড্ডা , বাসায় এসে সামান্য কিছু খেয়ে ঘুম …… । এভাবেই দিন চলে যাচ্ছে । মুনতাকিনের সাথে কথা হল কাল .. , ইফতার পার্টি করতে চাচ্ছে । সবাইরে ফোন দিচ্ছি । নাহ্ সবাই বেশ উৎসাহ দেখেচ্ছে । দেথি না কি হয় ?

পবিএ রমজান মাস শুরু হল আজ , খোদা তাআলার কাছে এই মাসে যেন সবাই ক্ষমা চাইতে পারে এই প্রার্থনাই করি । সকাল থেকে ভালই মাথা ব্যাথা করছে , চা এর কারনেই এই মাথা ব্যাথাটা হচ্ছে । কিছু করার নেই , দুটা দিন যাক ,ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ্ । বেশ কিছু নতুন পিসি এসেছে আজ , এসব ইনস্টল করলাম সকালে এসে । এরপর এই কাজ ওই কাজ এভাবেই দিনটা পার হয়ে গেল ।

kepzবেশ কয়েকবার আমি কোরিয়ান ইপিজেড এ যাই তবে প্রতিবার অফিস এর কাজেই যাই তাই তেমন দেখার সুযোগ হয়নি ।একবার হঠাৎ সুযোগ হয়ে গেল । আমি আর লুৎফি আপু এখান হতে যাই । অফিসের কাজেই যাই তবে এই সুযোগ বুঝে কিছু জায়গা বেড়াতে যাই । এখানে একটা ১৮ হোল এর গল্ফ কোর্স আছে ।এটি আমাদের দেখার সৌভাগ্য হল , আমরা প্রায় সবগুলো কোর্স ঘুরে দেখেছি , দারুন লেগেছে । এরপর আমরা অফিসের কিছু কাজ করলাম ,এরপর kepzআবার কিছু জায়গা ঘুরে দেখলাম । অসম্ভব সুন্দর !! বিশেষ করে ক্লাব হাউস , নর্থ টাওয়ার , ব্যাম্বো হাউস … দারুন দারুন লেগেছে সব । এখানে কিছু কৃত্তিম লেক তৈরি করা হয়েছে , বেশ ভাল লেগেছে এসব । আর ছোট খাট পাহার টিলা তো রয়েছেই ।

আমাদের আর ওদের বদলি একসাথে হয়েছিল , আমরা কলোনী থেকে বের হবার কদিন পর ওরা খুলনা চলে যায় , বেশ খারাপ লেগেছে পিচ্চিটার জন্য । আদরও করতাম বেশ , ক খ গ ঘ শিখালাম কিছু , এরপর দু একটা ছড়া সাথে মজার  মজার ফাজলামি , আমার কাছেই অনেকক্ষন থাকত । dipজন্মের সময় কতই না কাহিনী হয়েছে এই মেয়েটিকে নিয়ে ! মেয়ে হয়েছে বলে এ বাবা কতই না মন খারাপ করে ছিল। মেয়েটাকে ঠিক মত দেখও নি ওর বাবা , এর কদিন পর কি যেন একটা অসুখে পরেছিল পিচ্চি , ওর বাবা ঠিকমত টেককেয়ার করছিল না। শেষে আমি আর পলাশ ভাই আংকেলকে কিছুটা বুঝালাম আর কিছুটা ধমক দিলাম , এতে সামান্য কাজ হল । আংকেল এরপর থেকে কিছুটা কেয়ার নেয়া শুরু করে । আহারে এই যুগের মানুষের যদি এই ধরনের মেন্টালেটি থাকে তো কিভাবে হবে ? এই পিচ্চিটি আজ কত বড় হয়ে গেছে ? সে এখন ক থ পারে , ছড়া বলতে পারে , মাসের নাম বলতে পারে , নাচতে পারে , গাইতে পারে , আরও কত কিছু …. ।

 mujib(প্রথম আলো থেকে নেয়া) ।

জ ১৫ ই আগষ্ট । এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবকে তার পরিবার সহ মর্মান্তিক ভাবে হত্যা করেছিল । বেশ খারাপ লাগে , যখন চিন্তা করি আমরা জাতি হিসেবে কতটা নিচে আমরা আরেকজনের অবদানের সীকৃতি দিতে জানি না , না না মোটেও জানি না ।
বাসা চেন্জ করলাম দুদিন ধরে , অফিস থেকে গিয়ে আবার জিনিসপত্র টানাটানি , গোছানো অফ্ কি কষ্ট । তবুও নতুন বাসা তো ।
তুহিন জব পেয়েছে , রাতের শিফট্ পরেছে ওর । ইউ এস শিফট্ । দারুন দারুন ভাল লেগেছে এই খবর শুনার পর , আমি অবশ্য বিশ্বাস করতে চাই নি , কারন হিসেবে বলা যায় আমাকে ও একবারও বলেনি যে ও ইন্টারভিউ দিবে ।
আজ ছুটির দিন , এরপরও আমি অফিস এ । কি করা , VSAT যে ডাউন হয়েছে ২ সপ্তাহের মত হল আপ হচ্ছিল না এখন আপ হয়েছে কিন্তু একবার আপ হয় আবার একদিন চলে আবার ডাউন ।আজ অনেকদিন পর একটা ঘুম দিলাম বিকেল বেলা । ভালই ঘুমিয়ে নিলাম , আরও একটা ব্যাপার ঘটেছে আজ তা হলো আমি আজ অনেকদিন পর আড্ডা মেরেছি , বিশাল আড্ডা , টানা ৯:০০ পর্যন্ত ।এরপর বাসায় গিয়ে নোটবুক নিয়ে কিছুক্ষন বসলাম , এরপর ভাত খেয়ে ঘুম  , এভাবেই আরেকটি দিনের ইতি । 

আমার তৈরি !!বেশ ভাল লাগছিল সকাল থেকে । ফুরফুরে একটা ভাব , আমি কিন্তু জানি না কেন ভাল লাগছে , সত্যিই জানি না । হালকা পাতলা কাজ করছি ..  ওয়েব সাইটে সামান্য কিছু এডিট করলাম আজ । আর তেমন কোন কাজ ছিল না , শুধু ইউজার এর কিছু কল । ৪ টার সময় এক ডিপার্টমেন্ট এ যেতে হল ওখানকার ভিডিও কনফারেন্সিং ডিভাইসটি ঠিক করার জন্য , কিন্তু নাহ্ ,  সমস্যাটা থেকেই যাচ্ছে ! তো কি আর করা ম্যানুয়ালি একটা একটা করে এন্ট্রি করতে হবে …. । আমাদের নাজু ভাই  নোটবুকটা নিয়ে যেতে বলেছিল … আহারে আমি কি সময়মত অফিস থেকে যেতে পারব ? এখন বাজে ৬:৪০ , আমার রওনা দেয়ার কথা ৬:৩০ এ .. । কি আর করা থাকতে তো হবেই …..!!

শুক্রবার আজ , সকালে ঘুম থেকে উঠার পরে হঠাৎ কি মনে হলো মসু আপুকে ফোন দিলাম । সে তো শুনেই বিশ্বাস করতে পারছে না যে আমি ওনার বাসায় যেতে চাচ্ছি । আসলেই বিশ্বাস করার কথা না !!! কারন আমি কত বার যে তাকে বলেছি আমি আসছি আর উনিও যে আমাকে কতবার ডেকেছিলেন । যা হোক শেষ পর্যন্ত আমি পৌছাতে পেরেছিলাম , কিন্তু প্রথমে বাসা খুজে পাই নি । পরে মসু আপুকে কল করে বাসা চিনে নিয়েছি । অনেকদিন পর উনার সাথে মন খুলে কথা বলতে পারলাম , আসলেই অনেকদিন পর । এরপর গেলাম সায়রার বাসায় , নতুন সংসার !! আমাদেরকে না জানিয়েই সংসার পাতেছে আমাদের সায়রা !! আচ্ছা ও কি এটা ভাল করেছে ? না না কখোনও না ও এটা ভাল কাজ করেনি । সায়রার বাসায় অনেকক্ষন আড্ডা মারলাম । আপু রোজা ছিল , রোজা সায়রার বাসাতেই ভাঙল । সায়রার বাসা থেকে আবার মসু আপুর বাসাতে গেলাম উনাকে পৌছায় দেয়ার জন্য , এরপর সোজা বাসা । আহারে , কারেন্ট !! ১ ঘন্টার জন্যও এখন কারেন্ট খাকছে না !! এত খারাপ অবস্থা । আচ্ছা্ এই অবস্থা থেকে আমরা কবে মুক্তি পাব । আদৌ কি আমাদের বিদ্যুতের সমস্যার কোন সমাধান হবে ? আমাদের বাংলাদেশীদের কপালে সামনে যে কি আছে আমি এই চিন্তার করছি । আমার মনে হয় সামনের ২ বৎসরের মধ্যে আমারার আর নিরিবিচ্ছিন্ন গ্যাসটা আর আর পাব না । বিদ্যুৎ প্লান্ট গুলোতে যেভাবে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে ???  কিন্তু এরপরও তো আমরা বিদ্যুৎ পাই না ! এর কারন কি কি হতে পারে ? আমার ছোট মাথায় এত কিছু ঢুকে না , এরপরও একটু ঢুকানোর চেষ্ঠা করলাম :
১. অন্যতম প্রধান কারন দুর্নীতি (এটা অনেক ভাবে হতে পারে ) ।
যেমন : এখনো আপনার খুজলে ১০০ কারখানার মধ্যে ৫ টি কারখানা পাবেন যারা ২ নম্বর বিদ্যুতের লাইন ব্যবহার করছে ।(আমার ব্যক্তিগত অভিমত,) অনেক বাসা পাবেন যারা লাইন ম্যানকে সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে বছরের পর বছর বিদ্যুৎ ব্যবহার করছে ।
২. সঠিকভাবে মনিটরিং না করা ।
৩. পুরাতন ব্যবস্থায় বিদ্যুৎ উৎপাদন করা ।
ইত্যাদি ইত্যাদি
আসলে এই চিন্তাগুলো করতে গেলে মাথা ব্যাথা করে :(

আজও বেশ ব্যস্ত থাকতে হয়েছে , এভাবেই কি দিন গুলো পার হয়ে যাবে ? একই রুটিন চলছে সেই কবে থেকে । অন্য কিছু করা দরকার , কিন্তু কি করব ?
কিছু ব্যাপার আছে যা আমার মনটারে বেশি ব্যাথিত করে , তার মধ্যে কিছু একটা আজ ঘটেছিল …! আমি বুঝি না এসবের দরকারটা কি ? তুমি নিজের স্বার্থ হাসিলের জন্য আরেকজনরে কষ্ট দিবা কেন ? আর সে যে কষ্ট পাচ্ছে এটা তো তোমাকে বুঝতে হবে ? আর তুমি যদি বুঝেও না বুঝার ভান কর তা হলে তো হবে না !!!

আমি এর আগে দেখিয়েছিলাম কিভাবে Webmin কনফিগার করতে হবে । এখন আমি দেখাতে চেষ্টা করব কিভাবে webmin এ DNS  কনফিগার করতে হবে । এজন্য আমাদের সার্ভারে অবশ্যই Webmin থাকতে হবে ।
http://***.***.***.***:10000 দিয়ে আপনার সার্ভারে প্রবেশ করুন । আপনার user name এবং আপনার সার্ভারের পাসওয়ার্ড প্রবেশ করান । আপনি নিন্মেম মত একটি স্ক্রিন পাবেন যদি আপনি  webmin 1.4.8 ইনস্টল করেন ।20 এখানে আপনি ডান পাশে কিছু লিংক দেখতে পাচ্ছেন ,  এখান থেকে আপনি Servers থেকে BIND DNS SERVER এ যাবেন ।

 

 

 

 

 

আপনি যে লিংক এ ক্লিক করবেন :
21 

 

 

 

 

 

 

 

 

এই BIND DNS SERVER এ ক্লিক করলে আপনি নিন্মেরে মত একটি স্ক্রিন পাবেন :
22

 

 

 

 

 

 

 

 

এখান হতে আমরা Existing DNS Zones এ গিয়ে Create Master Zone এ ক্লিক করব :
22

 

 

 
এখানে আমরা নিন্মের মত করে একটি স্ক্রিন পাব । এখানে আমাদের আগে একটি রিভার্স জোন তৈরি করে নিব । এর জন্য আমাদের নিন্মের স্ক্রিনে দেথানো Reverse (Addresses to Names) এ ক্লিক করতে হবে ।23Domain Name / Network এ আপনাদের সার্ভার এর সিরিজটি দিবেন ।Master Server ও আপনাদের সার্ভার এর hostname টি দিবেন । ই- মেইল এড্রেস এ আপনার সার্ভার এডমিনিস্ট্রেটর এর মেইল এড্রেস দিবেন ।সব শেষে create বাটনে ক্লিক করুন । এখন নিন্মের মত একটি স্ক্রিন দেখতে পাবেন ।

24

এখান থেকে আমাদের একটি Reverse Address তৈরি করতে হবে । এজন্য Reverse address এ ক্লিক করুন , এরপর নিন্মের মত একটি স্ক্রিন পাবেন :

25এখান হতে আপনার সার্ভারের এড্রেস দিন এখানে আমার সার্ভারের এড্রেস 10.3.100.245 । এরপর আপনার DNS দিন Hostname field এ । এখন create বাটন এ ক্লিক করুন , আপনি এখন নিন্মের মত একটি স্ক্রিন পাবেন :

ডি এন এস তৈরি করা

অর্থাৎ 10.3.100.245 এর সাথে ashikit.ctgyng.com এই ডি এন এস টি রিভার্স হয়েছে ।

 

 

 

 

এখন আমাদের একটি ফরোয়ার্ড জোন এড্রেস তৈরি করতে হবে ।এজন্য আমাদের আবার BIND DNS SERVER এ গিয়ে Create Master Zone এ ক্লিক করতে হবে ।create master zone

 

 

 
create mask zone এ ক্লিক করলে আমরা নিন্মের মত স্ক্রিন পাব ।28

এখান  হতে আমরা এখন forward zone তৈরি করব । এখানে খেয়াল করুন forward এর পাশে দেয়া আছে Nams to Address , অর্থাৎ এই forward zone এর মাধ্যমে আমরা নাম থেকে address এর কুয়ারী পাব ।

 

 

 
নিন্মের মত করে আপনাদের সার্ভারের কনফিগার করুন ।create master zone

এখানে আমার সার্ভারের domain name দিয়েছি ctgyng.com এরপর আপনাদের মাষ্টার সার্ভারের এড্রেস দিতে হবে । এরপর আপনার সার্ভারের এডমিনিস্ট্রেটরের মেইল এড্রেস দিতে হবে ।এরপর create button এ ক্লিক করে আপনার সার্ভারের forwad zone তৈরি করুন ।তৈরি হয়ে গেলে আপনি নিন্মের মত একটি স্ক্রিন পাবেন ।
Create master zone

 

এখানে আমাদের দুটি এড্রেস তৈরি করতে হবে । একটি localhost.ctgyng.com (ctgyng.com এটি আমার Domain) আরেকটি ashikit.ctgyng.com (ashikit .ctgyng.com এটি আমার domain ) । এটি করার জন্য আমাদের address এ ক্লিক করতে হবে । এখানে ক্লিক করলে আমরা নিন্মের  মত একটি স্ক্রিন পাব ।create master zone

 

এখানে localhost এর জন্য একটি এন্ট্রি দিতে হবে । যা হবে এরকম : localhost.ctgyng.com. এবং Address field এ দিতে হবে : 127.0.0.1 । যা হবে নিন্মরুপ :

মাষ্টার সার্বার তৈরি করা ।এই এন্ট্রিটি অবশ্যই দিতে হবে ।

 

 

আরেকটি এন্ট্রি দিতে হবে , এটা হল আপনার মাষ্টার সার্ভার এর এন্ট্রি , যেমন :
মাষ্টার সার্ভার এন্ট্রি ।

এখানে Name এ ashikit.ctgyng.com দেয়া হয়েছে , এটি আমার domain name (এখানে খেয়াল করতে হবে সার্ভার নেম এর পর একটা “.” ব্যবহার করতে হবে ) এবং এড্রেস এ আপনার সার্ভার এর আই পি দিবেন । এরপর Create বাটনে ক্লিক করবেন । আপনি নিন্মর মত একটি স্ক্রিন পাবেন ।এডিট মাষ্টার জোন ।
আপনার ডি এন এস সার্ভার এখন রেডি । আপনি এটি চেক করবেন কিভাবে ? আপনার সার্ভারে লগইন করুন এবং অবশ্যই root দিয়ে । এরপর কমান্ড দিন :
#killall named  // এর মাধ্যমে আপনার DNS সার্ভার স্টপ হবে ।
এরপর দিবেন :
#named    // এর মাধ্যেম আপনার DNS server স্টার্ট হবে ।
আপনার DNS সার্ভার ঠিকমত কনফিগার করা হয়েছে কিনা এটি দেখতে কমান্ড দিন :
# dig ashikit.ctgyng.com  // এই কমান্ডটি দেয়া হলে আপনি যদি নিন্মের মত স্ক্রিন দেখেন তবে বুঝতে হবে আপনার সার্ভার ঠিক আছে:
এই কমান্ড এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ডি এন এস এর বিপরীদে আপনার সার্ভারের আই পি ঠিক মত রেন্সপন্স করছে কি না ।
; <<>> DiG 9.3.2-P1 <<>> ashikit.ctgyng.com
;; global options:  printcmd
;; Got answer:
;; ->>HEADER<<- opcode: QUERY, status: NOERROR, id: 19641
;; flags: qr aa rd ra; QUERY: 1, ANSWER: 1, AUTHORITY: 1, ADDITIONAL: 0

;; QUESTION SECTION:
;ashikit.ctgyng.com.            IN      A

;; ANSWER SECTION:
ashikit.ctgyng.com.     38400   IN      A       10.3.100.245

;; AUTHORITY SECTION:
ctgyng.com.             38400   IN      NS      ashikit.

এখন আপনি দেখবেন  আপনার আই পি এর বিপরীদে আপনার ডি এন এস কাজ করছে কি না :
# dig -x 10.3.100.245 
এই কমান্ড দেয়ার পরে যদি আপনি   রেজাল্ট পান এরকম :

; <<>> DiG 9.3.2-P1 <<>> -x 10.3.100.245
;; global options:  printcmd
;; Got answer:
;; ->>HEADER<<- opcode: QUERY, status: NOERROR, id: 30151
;; flags: qr aa rd ra; QUERY: 1, ANSWER: 1, AUTHORITY: 1, ADDITIONAL: 0

;; QUESTION SECTION:
;245.100.3.10.in-addr.arpa.     IN      PTR

;; ANSWER SECTION:
245.100.3.10.in-addr.arpa. 38400 IN     PTR     ashikit.ctgyng.com.

;; AUTHORITY SECTION:
10.in-addr.arpa.        38400   IN      NS      ashikit.

এর মানে হলো আপনার আই পি আপনার ডি এন এস সার্ভারকে খুজে পাচ্ছে ।

ধন্যবাদ , আশা করি আপনি আপনার ডি এন এস সার্ভার এখন সহজেই তৈরি করতে পারবেন ।

কদিন পর মনে হচ্ছে পাগল হয়ে যাব ! যে ভাবে ব্যস্ত থাকতে হচ্ছে । আমার অবশ্য কাজ করতে খারাপ লাগে না , বরং কাজের মাঝে ডুবে খাকলে অনেক কিছু ভুলে থাকা যায় , এটা কি ভাল না ? আজ সারাদিন ব্যাস্ত ছিলাম একবার এখানে আরেকবার ওখানে এভাবেই সারাদিন চলে গেছে । মেইল এর সমস্যাটা এখনোও ঠিক হচ্ছে না আর কবে যে হবে ?

পরবর্তী পৃষ্ঠা »