৩১ শে মে ২০১০ :

31 05 2010

সকালে গাড়ি মিস করলাম , অনেক কষ্ট করেও গাড়িতে উঠতে পারলাম না । গেটে এসে সি এন জি তে এস উঠলাম ..। অফিসের সামনে আসার পরপরই বসের ফোন । ছোট একটা দৌর দিয়ে রুমে ঢুকলাম । …….. আর লিখতে ইচ্ছা করছে না … সব কষ্টগুলো মনের জালানার ফাঁক দিয়ে আমায় দেখার চেষ্ঠা করছে .. আর সে নিজেকে আমাকে দেখাতে চাচ্ছে , বারবার আমি তাকে বলছি …. “নারে আমি এখন তোকে দেখব না ” , কিন্তু সেই কষ্টগুলো বড়ই নাছরবান্দা …. , তাদের আমাকে দেখতেই হবে । ঠিক আছে দেখা … যত দেখাতে চাস দেখা …. আমি সব কষ্ট দেখতে চাই .. সব সব ।





কষ্ট কত প্রকার :

30 05 2010

আচ্ছা আপনারা কেউ কি বলতে পারবেন , কষ্ট কত প্রকার ? পারছেন না ? আমিও অবশ্য জানি না , আচ্ছা আপনারা কেউ কি কষ্টের রং কেমন এটা বলতে পারবেন ? নাহ্ পারছেন না ? আমিও না পারি না ! তবে আমার মনে হয় এটা আমাদের জানা উচিৎ ছিল .. এবং এটা জানার ভাল একটা বিষয় । আচ্ছা কষ্টের রং কেমন হতে পারে , ধারনা করুন তো ? লাল , নীল বেগুণী এসব হতে পারে ? আমার মনে হয় এসব হতে পারে । অনেক কষ্ট পেলে তার রং হবে লাল , এই কষ্ট যদি হয় প্রেমের কষ্ট তবে তার রং হবে নীল …… হা হা হা …. সত্যি আজ ভাল লাগছে না …. অফিস শেষ আর ভালও লাগছে না … সবই মিলে হিজিবিজি লাগছে …:(





৩০ শে মে ২০১০ :

30 05 2010

আবার অনেকদিন পর বল্গে এলাম , বাংলাদেশ সরকার ফেসবুক নাকি বন্ধ করে দিয়েছে , হুম , আসলেই তো ফেসবুকে ঢুকতে পারছি না ! যা হোক ফেসবুকের আই পি দিয়ে ট্রাই মারলাম … নাহ্ এবার হচ্ছে …. কিন্তু login এর পর এর পরের পেজ আসছে না … তার মানে তার শুধু http://facebook.com বা http://www.facebook.com বন্ধ করেছে .. আর কিছু বন্ধ করেনি :) অফিসের এক কলিগ এসে বলল সে নাকি মোবাইলে facebook ব্যবহার করেছে … হুম … আসলেই আর কোন প্রোটকল বাংলাদেশ সরকার বন্ধ করে নি । এরপর ওই কলিগ https://facebook.com দিয়ে ট্রাই করল … যাহ্ বাবা ….. ফেসবুক ওপেন ? এরপর আর সমস্যা নেই …..:) আমার মজার রসে মজিয়া ফেসবুক ব্যবহার করিতে লাগিলাম ।








Follow

Get every new post delivered to your Inbox.