বুবুর গায়ে হলুদ ছিল ২০ ই জুলাই । সেদিন সারাটা সময় মোটামুটি একটু উত্তেজনায় ছিলাম , অনেকদিন পর একটি গায়ে হলুদে যাব !! । আশা করেছেলাম বেশ মজা করব সবাই মিলে , ফ্রেন্ডদের সাথে দেখা হবে .. গল্প করব …. নাচব …গাইব … নাহ্ শেষ পর্যন্ত এসব কিছুই হল না … । বুবুর কাজিনরা বেশ মজা করল কিন্তু আমরা তেমন মজা করতে পারলাম না ।
অফিস থেকে আমি রওনা দিয়েছিলাম ৫ টার পর । বাসায় গিয়ে ড্রেস আপ করে দিলাম ভোঁ দৌর বুবুর বাসার দিকে । বাসায় গিয়ে দেখি বুবু নেই , উনি গিয়েছে পার্লারে । যা হোক উনার বাসায় গিয়ে আংকেল আন্টির সাথে দেখা করে বুবুর এক মামির সাথে আমি কমিউনিটি সেন্টারে চলে আসি ।এখানে এসে কিছু করার নেই !!! কি আর করা বুবুর মামির সাথে গল্প জুরে দিলাম …. এই গল্প ওই গল্প এভাবে ভাল একটা সময় পার করি …. এরপর মাছি মারতে থাকি , কারন তখন পর্যন্ত একমাত্র আমরাই কমিউনিটি সেন্টারে অবস্থান করছি । যা হোক এরপর প্রায় ১ ঘন্টা পর বুবু পার্লার থেকে আসল ।
না বেশ লাগছে বুবুকে । এরপর বুবুর সাথে ছবি তোলা এর সাথে পরিচয় ওর সাথে পরিচয় … এভাবেই কিছু সময় পার করি । আস্তে আস্তে সবাই আসতে শুরু করে … , আমার ফ্রেন্ডদের ফোন দিলাম , নাহ্ তাদের আসতে আরও অনেক দেরি হবে ।আবার বুবুর সাথে কিছু সময় পার করলাম … এবং বুবুর কিছু ছবি তুলে দিলাম ….
এভাবেই সময় পার করেছি আমি , এরপর সকালদের (বুবুর হাসবেন্ড) ফ্যামেলির লোকজন আসতে শুরু করে , সবার সাথে পরিচিত হতে পারছিলাম না কারন নিজের হীনমন্বতা এবং বুবুও সময় দিতে পারছিল না । তারপরও এরই মাঝে আমার সময় ব্যায় করি ছবি তোলা এবং গান শুনার মাঝে । ফ্রেন্ডরা আসে প্রায় ১০ টার পরে , সবার প্রথমে আসে সুজন এরপর আমিন এবং ব্রত এরপর ইকবাল আর নাজিম । ওদের সাথে ফান করে সময়টা পার করি এর ফাঁক দিয়ে বুবুর কিছু ছবি তুলি ।

এরপর ফ্রেন্ডদের সাথে কিছুটা সময় পার করি , অত:পর পেট ভোজন করে সামান্য সময় থেকে বুবুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি । বাসার আসার পর আরেকটি মজার কাহিনী হয় , গেট দিয়ে আমাকে ঢুকতে দিচ্ছে না একে তো আমার কলোনীর কার্ড নেই দ্বিতীয়ত আমি এত রাত করে এসেছি , উফ্ বড় বিরক্তিকর, যা হোক , তাদের মনে আমার প্রতি সামান্য মায়া জন্মালো আমি নাম লিখিয়ে ঢুকতে পারি ।




