হুমম , আবার বাড়িতে গেলাম ১৪ তারিথ । মূলত মামার বিয়ের উদ্দ্যেশে যাওয়া , তবে ভালই রিফ্রেসমেন্ট হয়েছে । এটা দরকার ছিল আমার , অফিস করতে করতে আমি ক্লান্ত হয়ে পরেছিলাম । প্রথম দিন রংপুরে যাবার পর ফুফুর বাসায় একটু রেস্ট করে মামার সাথে বাড়িতে চলে যাই ।
বাড়িতে যাবার আগে বেশ এক্সইটেড ছিলাম , কিন্তু বাড়িতে যাবার তেমন ফিলিক্স পাচ্ছিলাম না । বাড়িতে হাটে যাবার পর শুরু হল বৃষ্টি । এরপর নানা বাড়িতে গেলাম , আহা কি মজা কত্ত দিন পর সবাই একসাথে । ২ খালা , ৫ মামা সবাই একসাথে …. । বেশ মজা করছিলাম , মামা উঠান ঝাড়ু দিচ্ছিল উনার ছবি নিলাম । দাদি , নানি কাজ করছিল তাদের সাথে মজা করছিলাম । কিছুটা সময় পাড় করি এভাবে । আমাদের দাওয়াত ছিল নতুম মামির বাড়িতে , সবাইকে যেতে হবে .. কি আর করা , রেডি হলাম । সবাইকে পাঠিয়ে দিয়ে আমরা শেষে বাইক নিয়ে রওনা দেই ।
বাড়ি থেকে ঘুরে এলুম :
3 05 2011মন্তব্য : Leave a Comment »
ক্যাটাগরি : আমার ডাইরি