আমার বিজয় ভাবনা :

14 12 2006

আই টি এর সাথে বিজয় এর কম্বিনেশন করতে গেলে , কেমন জানি হয়ে যায় তাই না , কিন্তু আমার বিজয় আসলে সব সেক্টরে হওয়া উচিত , তাই না , সেক্ষেত্রে আমাদের আই টি সেক্টর পিছিয়ে থাকবে কেন ? যদিও বা এত বিরাট কথা বলার আমার কোন অধিকার নাই তবুও আমার মত সবার যারা এতুটুকু কাজ জানি তাদের আই টি সেক্টরের জন্য কিছু না কিছু করা উচিৎ , আর সবার কাজের মাধ্যেমেই আমরা আমাদের সফলতা অজর্ন করতে পারব বলে আমার বিশ্বাস , আমাদের এই সময়ে আমাদের বিজয় , আমাদের ভাষা , আমাদের সংস্কৃতি নিয়ে অনেক কাজ হচ্ছে , কিন্তু যতটুকু হচ্ছে তা কি আমাদের জন্য পর্যাপ্ত , অনেকেই হয়তবা বলবেন ”খালি বড় বড় কথা কোন কাজ পারে না ” আমাদের সুযোগ দিলেই না আমরা কাজ করতে পারব , না কি ? আরেক টা ব্যাপার আমাদের শিক্ষা ব্যবস্থা , আমাদের শিক্ষা ব্যবস্থ্যায় ছোট থেকেই একটা ছাত্র বা ছাত্রিকে কম্পিউটার বিষয়ক জ্ঞান দেওয়া উচিৎ । একজন ছেলে বা মেয়ের ছোট বেলাতেই জ্ঞান তাদের একটা কম্পিউটার বিষয়ক বেসিক দিতে সাহায্য করবে । পরবর্তীতে তা তাদের একজন পরিপূর্ন হতে সাহায্য করবে এবং অবশ্যই আই টি বিষয়ে । আমি তেমন আই টি বিষয়ক খবর রাখি না , কিজন্য রাখি না তা হয়তবা পরিস্কার করে বোঝাতে পারব না কিন্তু আগ্রহের তো কমতি নেই , আমার মনে হয় এই আগ্রহের মাধ্যেই হয়তবা আই টি বিষয়ে জানা বা একজন পরিপূর্ণ আই টি মেম্বার হওয়া সম্ভব । কাল বিজয়ের ছত্রিশ বছর পূর্ন হবে , আমারা এই বিশাল সময়ে কি পেয়েছি দেশ থেকে বা কি দিতে পেরেছি দেশকে ? আমার মনে হয় আমরা দেশের প্রতি যে রকম উদাসিন , দেশও আমাদের প্রতি সেই রকম উদাসিন , এটা কি আমরা প্রকৃতি হতে পেয়েছি ?

     তবে আমরা আমাদের ভাষার মুক্তির স্বাধ আমরা পেতে আরাম্ভ করেছি , আজ আমাদের ভাষা বিশ্বের হাজার কোটি মানুষ পর্যবেক্ষন করতে পারছে , আর আমরা আমাদের মনের ভাষা আমাদের প্রিয় মাতৃভাষায় অন্যের কাছে তুলে ধরতে পারছি , এই লেখার আনন্দ সম্পূর্ন অন্যরকম , ভাষায় প্রকাশ করার মত না এই লেখার আনন্দ , মহান সৃষ্টিকর্তার নিকট কোটি শুকরিয়া যে আমি আমার মনের ভাষাটি আমার প্রিয় মাতৃভাষায় লিখতে পারছি আর কম্পউটারে তা অন্যান্ন ভাষা (ইংরেজি) হতে বেশ ভাল বা স্পিডে লিখতে পারি । আগে এক সময় ছিল বিজয় মানে আমার অন্য রকম আনন্দ , আমি আমাদের বাসার ডেক সেটে বিজয়ের গান চালাতাম , আর অন্যের সাথে শেয়ার করতাম , এর আনন্দ সত্যিই অন্যরকম । আসলে এখনো এই ধরনের মনোভাব আছে কিন্তু তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না , কারন আমাদের সমাজ ব্যবস্থা ? এখন যদি আমি বিজয়ের গান কম্পিউটারে বা ডেক সেটে চালিয়ে দেই তবে আমাদের সমাজ কি তা সহজ ভাবে নিবে ? আমার মনে হয় এই আমাদের সমাজ তা সহজ ভাবে নিতে পারবে না , তাদের কাছ থাকে হাজার মন্তব্য আসবে , আর তা কি আমরা মেনে নিতে পারব ?








Follow

Get every new post delivered to your Inbox.